দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে আজ শুক্রবার সকাল ৮টায়। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেয়ার।
প্রচার
আগামীকাল শুক্রবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। এদিন সকাল ৮টার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না।
ছুটি নিয়ে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হামিদুল আলমকে সাময়িক বরখাস্তের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণাকালে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের রামু উপজেলার জোয়ারিয়ানালায় নির্বাচনি প্রচারণাকালে সংঘর্ষ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
অসহযোগ আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে জনসাধারনকে ডামি নির্বাচনের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষে সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাদগ্রাম বাজারে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি
রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন আনোয়ারা ইসলাম রানী। এই আসনে রানীর প্রতিদ্বন্দ্বী জাপা চেয়ারম্যান জিএম কাদের।
প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান। (মহম্মদপুর- শালিখা উপজেলা) মাগুরা-২ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীরেন সিকদার।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় সারা দেশে ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আসনটিতে থাকা নৌকার প্রার্থীর এক প্রতিনিধি।