তীব্র দাবদাহের কারণে প্রাথমিকে চার দিন এবং মাধ্যমিকে একদিনের ছুটি শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।
প্রতিষ্ঠান
তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
দক্ষিণ কোরিয়ায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠান। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।
পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৭ এপ্রিল) থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শেষ জানাজার পর চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রেই তাকে দাফন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের পর তিল তিল করে সাভারে নিজ হাতে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সেই প্রতিষ্ঠানে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয়। আগের ঘোষিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠান বাতিল করে নতুন কিছু কর্মসূচি দেয়া হয়েছে।
আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। সব স্কুল-কলেজে দিবসটি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনোক্রমেই আলোকসজ্জা করা যাবে না।
ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন জেলায় ১১৯টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।