১৯১২ সালের দোসরা ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।এর মাত্র তিন দিন আগে ভাইসরয়ের সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শের-এ-বাংলা হিসেবে পরিচিত রাজনীতবিদ এ কে ফজলুল হক এবং অন্যান্য কয়েকজন নেতা।
প্রতিষ্ঠা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি হয়েছে আজ। ১৯২১ সালের ১ জুলাই এই ভূখণ্ডের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষপূর্তি উপলক্ষে আপাতত বিশেষ কোনো অনুষ্ঠান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আজ শুধু অনলাইনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মহামারী করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসের কারণে গত দেড় বছরেরও অধিক সময় বন্ধ আছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগামী ৩০ জুন খোলার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার আলোক বর্তিকাবাহী সংগঠন আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর মত বাংলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।
মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার।
করোনার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়েছে।
দেশের সব স্কুল-কলেজের ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুনের প্রথম সপ্তাহে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করাসহ চার দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
কুবি প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হয়েছে। সোমবার (৩১ মে ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে এক শোভাযাত্রার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।