আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোহরদীর ৫ বারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
প্রার্থী
বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া ‘কৌশলগত সিদ্ধান্ত’।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। ইতোমধ্যে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়েছে। যদিও শুক্রবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে আজ রোববার বিকেলে। আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার নামে এক প্রার্থী। ওই হামলার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরমধ্যে ৮টি আসনে দলটির একক প্রার্থী রয়েছে বলে জানা গেছে।