বগুড়া জেলার সাতটি আসনে ৯৬৯টি ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ (গুনরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সারিয়াকান্দি চরাঞ্চলের ২০টি কেন্দ্রসহ মোট ৬৬২টি কেন্দ্র এ তালিকায় রয়েছে। এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে- আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।