বগুড়া-নওগাঁ মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবাসহ মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ইন্দইল ব্রিজের কাছে এ ঘটনাঘটে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
বগুড়া
বগুড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগের জেরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক রুবাইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে।
বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
বগুড়ার সারিয়াকান্দিতে রাতে একটি গোয়ালঘরে আগুন লেগে পুড়ে গেছে ৪টি গরু। এর মধ্যে ১টির মৃত্যু হয়েছে। এতে গোয়ালঘরের সবকিছুই পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত দেছার উদ্দিন প্রামানিকের ছেলে খোরশেদ আলম খোকার বাড়িতে এ ধরনের ঘটনা ঘটে।
পারিবারিক শত্রুতার জেরে বগুড়ায় পাঁচ বছরের শিশু রোমান হোসেন হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।
বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহিদুল কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বগুড়ার শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বগুড়ার শেরপুরে পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক চাষির মৃত্যুর হয়েছে। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম মো. রাজেক আলী সরকার (৫১)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত ঈদা সরকারের ছেলে।