বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরো তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে রোববার সকাল সোয়া ১০টার দিকে তাদের লাশ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্ট গার্ডের সহায়তায় লাশ তিনটি উদ্ধার করে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।