আগামী ৭ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী। সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বসছে সংসদের বিশেষ অধিবেশন
বছর
ঋণ যেন খেলাপি বা অনাদায়ী না হয়ে যায়, সেজন্য সতর্ক নজরদারি বজায় রাখতে বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ।
ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিশর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।
শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান। এই সময় রোজা পালন করবেন বিশ্বের শত কোটি মুসলিম। এ বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমিরাতসহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন মুসলিমরা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেলো স্বাগতিক ভারত। সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২১ রানে হারিয়েছে ভারতকে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো অসিরা। ওয়ানডে সিরিজ জিতে ভারত সফর শেষ করলেও এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া।
বহুল আলোচিত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৭ বছর পার হলেও খুনি শনাক্ত কিংবা হত্যার রহস্য উদঘাটন হয়নি।
এক বছরে তিনটি ঈদের আমেজ নিশ্চয় মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তবে এমন ঘটনা বিরল। বিরল হলেও এমনটাই ঘটতে যাচ্ছে ২০৩০ সালে। সেবার এক বছরে দুটি রমজান এবং ঈদুল আজহার আমেজ পাবেন মুসলিমরা। এমনটাই জানিয়েছেন সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক।
লক্ষ্মীপুরে বিক্রির উদ্দেশ্যে এক হাজার টাকার দু’টি নকল (জাল) নোট রাখার দায়ে মো. খোকন (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে ক্রমাগতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার বিষয়টি ভবিষ্যতে ব্যাপক উদ্বেগের বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে বর্তমানে দেশের অর্থনীতির যে অবস্থা তাতে হঠাৎ করেই রিজার্ভ ঘুরে দাঁড়াবে না। ফলে, সামনের মাসগুলোতে রিজার্ভ নিয়ে সঙ্কটে পড়তে পারে সরকার।
ইউক্রেনের শহরগুলোকে টার্গেট করে রাশিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে।