চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
বজ্রপাত
সাতক্ষীরায় বজ্রপাতে মো. মহসিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার সাতক্ষীরার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণহানি হয়েছে। রোববার সকালে হাওরে ধান কাটতে গিয়ে এই তিন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছে তারা।
নেত্রকোনার দুর্গাপুরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ওই শ্রমিকের ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে বাবুল ভূইয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ মার্চ) বিকেল ৫টায় ওই ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরে খামারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) ইফতারির আগ মুহূর্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাড়ির সামনে জমিতে মাটি কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই কৃষক।
এক দিনে ৪ লাখ ২৩ হাজারেরও বেশি বজ্রপাত রেকর্ড হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া। প্রচণ্ড ঝড় ও অতিবৃষ্টির ফলে আকস্মিক বন্যায় দেশটির ওই অঞ্চল ২০১৬ সালের পর সবচেয়ে বড় ব্ল্যাকআউটের (বিদ্যুৎ বিপর্যয়) শিকার হয়েছে