বাংলাদেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি এখন বিপৎসীমার খুব কাছাকাছি। উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি নদীর পানি গত কয়েক দিনের মধ্যেই অনেকটা বেড়েছে। নিম্নাঞ্চলের কিছু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
বন্যা
সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুশিয়ারা নদীর সবকটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমার এক পয়েন্টে কিছুটা কমেছে। দুপুরের পর ভারি বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি। তবে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাথে ৭ ইউনিয়নের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।
সুনামগঞ্জের শাল্লায় বন্যার পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু সন্তান।
টানা বৃষ্টিপাতে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। দেশের অন্তত ৭৫টি পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বাঁধ ধসের ঘটনায় সৃষ্ট্র বন্যায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। শুক্রবার মস্কো সমর্থিত খেরসন প্রশাসন এই তথ্য জানিয়েছে।
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮৫ জন। সোমবার এক বিবৃতিতে হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানায়।
ইউরোপের ইতালিতে ২০টিরও বেশি নদীর তীর প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশটিতে এই বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে।
তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনা অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবিলা বিভাগের তৎপরতায় ইতোমধ্যে উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।