যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা আরো লাশ উদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
বন্যা
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাম্প্রতিক বন্যায় সাত এশিয় প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিলেট জেলায় আরো দুজনের মৃত্যু হওয়ায় দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত এ হিসেব জানিয়েচে স্বাস্থ্য অধিদফতর।
দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১১৯ জনে দাঁড়িয়েছে।
দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরো দুজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে।
সিলেটে বুধবার সূর্যের দেখা মিলেনি। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই। ফলে আবার বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বন্যায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে, দ্রুত সেগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে এবং বন্যায় যে সকল শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেয়া হবে।
সাম্প্রতিক বন্যায় সিলেট-ছাতক রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার সম্পদ অরক্ষিত হয়ে পড়েছে। এমনিতেই করোনা মহামারীতে সিলেট-ছাতক পথে রেল চলাচল বন্ধ ছিল। বন্যার কারণে এই রুটে ফের রেল যোগাযোগ বন্ধ হলো।
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিধসের তৃতীয় দিনে শনিবার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকদের অনুসন্ধান চালিয়ে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং প্রায় ৪০ জন এখনো নিঁখোজ রয়েছে।