বন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৪

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষির চর এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় চারজনকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার (২ জুলাই) সকালে আটক দুর্বৃত্তদের কাছ থেকে তিন বোতল কীটনাশক, একটি নৌকা, বিষ দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ও কয়েকটি মাছ ধরা জাল জব্দ করা হয়েছে। 

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, ২ দিন ধরে উৎপাদন বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, ২ দিন ধরে উৎপাদন বন্ধ

কয়লার সঙ্কট কাটতে না কাটতেই কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ৯টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ইনস্পেকশন ও মেইন্টেন্যান্স কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

নতুন অর্থবছরে বিদেশ ভ্রমণ  সরকারি ব্যয়ে  বন্ধ

নতুন অর্থবছরে বিদেশ ভ্রমণ সরকারি ব্যয়ে বন্ধ

চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ করেছে সরকার।

কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক জাহাজ

কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক জাহাজ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামে আরও একটি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে। রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

লেবাননকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ভারত

লেবাননকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ভারত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর বিজয়ী বেছে নিতে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। 

বেনাপোল বন্দরে ভ্রমণকর ১০৫২ টাকা

বেনাপোল বন্দরে ভ্রমণকর ১০৫২ টাকা

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে আজ শনিবার থেকে ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে আদায় করছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ।

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পায়রা বন্দরের আরো ২ সীমানা প্রাচীর ধসে পড়েছে

পায়রা বন্দরের আরো ২ সীমানা প্রাচীর ধসে পড়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের দু’টি সীমানা প্রাচীর ধসে পড়েছে। এর আগে বৃহস্পতিবার আরো তিনটি গাইড প্রাচীর খালের দিকে হেলে পড়েছিল।