পাবনার ফরিদপুরের নাজমা খাতুন পরের বাড়িতে গৃহপরিচালিকার কাজ করে সংসার চালাতেন। ছিল না মাথা গোঁজার ঠাঁইও। স্বামীপরিত্যক্ত এই নারীর একটু মাথা গোঁজার ঠাঁই দিতে এগিয়ে যায় পুলিশ।
বন
রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাবনা প্রতিনিধি:দাম না পাওয়ায় চাষীদের কাটা হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজ। ১৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচও ওঠছে না কৃষকদের। তাই পেঁয়াজচাষীদের চোখে মুখে দুশ্চিন্তার ভাঁজ।
রমজান মাসে সিলেট সিটি করপোরেশন কর্তৃক মাংসের দাম নির্ধারণ করে দেওয়ায় আন্দোলনে যাচ্ছেন মাংস ব্যবসায়ীরা। যতদিন তাদের দাবি না মানা হবে, তত দিন গরু-ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।
হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধে নিষ্ক্রিয়তার জন্য মঙ্গলবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে তিরস্কার করেছেন। সেই সাথে সেখানে যে অপরাধ সংগঠিত হয়েছে, তার জন্য মস্কোকে জবাবদিহিতার মুখোমুখি করারও আহ্বান জানিয়েছেন।
পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর বোরো ফসল এখন হুমকিতে। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে নামছে ভারতের মেঘালয়ের পানি। ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নিচু জমির বোরো ফসল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।