বন

সব এলপিজির দোকান দুই দিন বন্ধের ঘোষণা

সব এলপিজির দোকান দুই দিন বন্ধের ঘোষণা

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানো, সরবরাহ নিশ্চিত করা এবং প্রশাসনিক হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এই দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

উলিপুরে আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

উলিপুরে আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কাটার জন্য কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

হুথিদের হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

হুথিদের হামলার পর শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

ইয়েমেনের হুথিদের বারবার হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম চালুর প্রস্তুতি যাচাই করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। 

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি রাতের তাপমাত্রায় পরিবর্তন আসবে না।

 

সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচারব্যবস্থার গতি ‘কমিয়ে দিচ্ছে’ এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করছে বলে মনে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অবকাশের বর্তমান নিয়ম পুনর্বিবেচনার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ

পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু হয়েছে। সময়মতো চিকিৎসক না পাওয়া এবং সিজারিয়ান অস্ত্রোপচারে বিলম্বসহ চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন পৃথক দুটি পরিবারের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার অভিযোগ অস্বীকার করেছে।

 

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

লমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।