পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২০ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বন
মিয়ানমারের সামরিক সরকার দেশটির কারাগার থেকে কয়েক শত জান্তাবিরোধী রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। সোমবার রাতে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।
কুবি প্রতিনিধিঃ কুমিল্লায় কোরআন অবমাননার জেরে মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে সারাদিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। গত কয়েক দিনের ভ্যাপসা গরম কমে গেছে। আগামী দুই-তিন দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রতিমার পায়ে কুরআন রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তিত দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন, পৌর মেয়র রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর)বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)এ ফল প্রকাশ করে। এনটিআরসিএর ওয়েবসাইটে রাত ১০টার পর থেকে প্রার্থীরা ফল দেখতে পারবেন।