চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে বেলাল উদ্দিন নামে সিভিল এভিয়েশনের এক কর্মচারীর নিকট থেকে ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বন
পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলায় দ্বিতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ নভেম্বর। ইতিমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।
আজ শনিবার (৯ অক্টোবর), বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করবে ডাক অধিদপ্তর। ডাক দিবসের এবারের প্রতিপাদ্য- ‘ইনোভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে উদ্ভাবন।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে চলে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ও শ্রদ্ধা নিবেদনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে কেউ লিখেছেন গান, কেউ বানিয়েছেন সিনেমা আবার কেউ বা লিখেছেন কবিতা। তবে তার জন্মশতবার্ষিকীতে নতুন মাত্রা যোগ করতে একশটি কবিতা লিখেছেন কবি সুভাষ আচার্য।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
প্রথম তিনদিনে ১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিটিআরসি অনিবন্ধিত নতুন হ্যান্ডসেট বন্ধ করা শুরু করে।
দীর্ঘ ১৮ মাস পর আজ মঙ্গলবার সকাল আট টায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এর আগে গত ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার ও বিভাগ-ইনস্টিটিউটের সেমিনার খুলে দেয়া হয়।