পাবনার গ্রামে প্রতিপক্ষের হামলায় শুক্রবার রাতে এক গ্রামবাসী নিহত হয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বন
পাবনা প্রতিনিধি: বিপুল সংখ্যক দর্শকের করতালি, হৈ চৈ আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার গোররী এলাকায় চিকনাই নদীতে মাসব্যাপী নৌকা বাইচ শেষ হয়েছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা রাশিদিয়া ইবতেদায়ী মাদরাসার আলোচিত শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় মাদরাসা সুপার ইলিয়াস জোমার্দ্দারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি এবং ন্যায্য হারে কোটা সংরক্ষণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ বাস্তবায়নে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
যশোর বিমান বন্দরকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে নাম করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
পাবনা প্রতিনিধি: যাত্রী তোলাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে অটোসিএনজি ও ব্যাটারী চালিত অটোবাইক চালকের মধ্যে মারামারিতে এক অটোচালক মারা গেছেন। নিহত অটোসিএনজি চালক হলেন-ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মৃধার ছেলে মিজানুর রহমান সুজন (৩৭)।
জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
অর্থ আত্মসাতের মামলায় ৯ বছর পর সোমবার (০২ নভেম্বর ) পাবনার এক আদালত পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন।
বিশ্বজুড়ে আবারও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সব বন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা পুনরায় চালু করার সময় এসেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৫৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের উাপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।