বরিশাল

নির্বাচনের প্রস্তুতিঃ নিরাপত্তার চাদরে বরিশাল নগরী

নির্বাচনের প্রস্তুতিঃ নিরাপত্তার চাদরে বরিশাল নগরী

বরিশাল নগরীতে বিশেষ মহড়া দিয়ে কঠোর নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন হবে। শেষ হয়েছে সব প্রস্তুতি। রবিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে ইভিএম বণ্টন করা হয়েছে। 

বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে পৌঁছেছে ইভিএম

বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে পৌঁছেছে ইভিএম

বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে দেড় হাজার ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি থেকে এসব মেশিন বুঝে নেন প্রিজাইডিং অফিসার।

বরিশাল সিটি নির্বাচনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৪৫০০ সদস্য

বরিশাল সিটি নির্বাচনে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৪৫০০ সদস্য

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 

বরিশালের মেয়র প্রার্থী রুপনকে আজীবনের জন্য বহিষ্কার করলো বিএনপি

বরিশালের মেয়র প্রার্থী রুপনকে আজীবনের জন্য বহিষ্কার করলো বিএনপি

বরিশাল সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী  কামরুল আহসান রুপনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে বিএনপি। শনিবার বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুপনকে আজীবন বহিষ্কার করা হয়।

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায়

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায়

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত ১০

বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত ১০

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৮টার পর নগরীর বান্দ রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এই সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত বরিশালের ৫৪১ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত বরিশালের ৫৪১ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। ৮৯৯ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৯০ হাজার নগদ টাকা মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়া শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।  

বরিশালবাসীর খাদেম হতে চাই : ফয়জুল করীম

বরিশালবাসীর খাদেম হতে চাই : ফয়জুল করীম

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে হাতপাখা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

 

বরিশালে মেঘনায় অভিযানে ৩৩ জেলে আটক

বরিশালে মেঘনায় অভিযানে ৩৩ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে ৩৩ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটকৃতদের মধ্যে ২৮ জনকে ১৮ দিন করে কারাদণ্ড এবং অন্য ৫ জনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়।