বর

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। একই দিনে শিক্ষার্থীদের সকালে-বিকেলে দুই বিষয়ে পরীক্ষা থাকায় তা পরিবর্তন করে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

অক্টোবরেও রেমিট্যান্সে মন্থর গতি, প্রবাস আয়ে ধাক্কা

অক্টোবরেও রেমিট্যান্সে মন্থর গতি, প্রবাস আয়ে ধাক্কা

সেপ্টেম্বরে কমার পর অক্টোবরেও রেমিট্যান্সে দেখা দিয়েছে মন্থর গতি। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৭৭ লাখ বা ৩৫৭ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার সমান ১০৩ টাকা হিসাবে) প্রায় তিন হাজার ৬৮৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে। 

সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ব্যাপক গোলা বর্ষণ

সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ব্যাপক গোলা বর্ষণ

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে গত কয়েক সপ্তাহ গোলাবারুদের আওয়াজ বন্ধ থেকে আবারো নতুন করে আতঙ্কের বারুদ ছড়িয়েছে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার।

রাজধানীতে চোরাই স্বর্ণালংকার ও টাকাসহ ৬ জন গ্রেফতার

রাজধানীতে চোরাই স্বর্ণালংকার ও টাকাসহ ৬ জন গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত থানার একটি বাসা থেকে স্বর্ণ, রূপা ও নগদ টাকা চুরির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে : স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম  বলেছেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

মধুমতী সেতু উদ্বোধন ১০ অক্টোবর

মধুমতী সেতু উদ্বোধন ১০ অক্টোবর

গোপালগঞ্জ ও নড়াইল জেলার সীমান্তের কালনা পয়েন্টে নির্মিত দেশের প্রথম ৬ লেনের দৃষ্টিনন্দন ‘মধুমতী সেত’ু ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। ওইদিন থেকেই সেতুতে গাড়ি চলবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন এটি। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা।

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯ শতাংশেরও বেশি

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯ শতাংশেরও বেশি

আন্তর্জাতিক বাজারে সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। চলতি বছর আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে সর্বোচ্চ।