বর

সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহিত

সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহিত

একাদশ জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

শাবিপ্রবি’র ভর্তির অনলাইন আবেদন শুরু ২১ নভেম্বর

শাবিপ্রবি’র ভর্তির অনলাইন আবেদন শুরু ২১ নভেম্বর

আগামী ২১ নভেম্বর থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) তে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।

স্বাস্থ্যের নথি গায়েব : ৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যের নথি গায়েব : ৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় ওই বিভাগের চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়।

ঈশ্বরদীতে ট্রেন না থামায় বিপত্তি, ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেন না থামায় বিপত্তি, ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্র্রেন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।নিহত মোজাম্মেল হোসেন পাবনা শহরে জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।তার বাড়ি পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী মহল্লায়।

মির্জাপুরের সংসদ সদস্য একাব্বর মারা গেছেন

মির্জাপুরের সংসদ সদস্য একাব্বর মারা গেছেন

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহাকাশ বর্জ্যে সমস্যায় নভচারীরা

মহাকাশ বর্জ্যে সমস্যায় নভচারীরা

অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের পরীক্ষা করে একটি কৃত্রিম উপগ্রহ ভেঙে দেয় রাশিয়া। আর তারই বর্জ্যের জন্য আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে বেরিয়েও দুইবার ফিরে আসতে হয়েছে সাত মহাকাশচারীকে। এর মধ্যে চারজন অ্যামেরিকান, একজন জার্মান ও দুইজন রাশিয়ান।

বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক বাবর

বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক বাবর

ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।

পাথরঘাটায় ৭টি হরিণের চামড়া ও গোস্ত উদ্ধার

পাথরঘাটায় ৭টি হরিণের চামড়া ও গোস্ত উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে রোববার রাত ১১ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় খালের পাড় থেকে সাতটি হরিণের চামড়া ও গোস্ত উদ্ধার করেছে কোস্টগার্ড।

ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তিনজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুবিতে বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী রাসেল কে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।