শনিবার কানাডার এক সরকারি আবহাওয়াবিদ বলেছেন, খুব সম্ভবত রোববার থেকে বৃষ্টি পূর্ব কানাডার ধোঁয়ায় ঢাকা বাতাস পরিষ্কার করতে সহায়তা করবে। তবে দাবানলে জ্বলতে থাকা কুইবেক প্রদেশ পর্যন্ত বৃষ্টি পৌঁছাতে আরো কয়েক দিন সময় লাগবে।
বল
গত ৬ই জুন রাত সাড়ে ১১টায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী ছিদ্দিক মিজি ওরফে সোহেলকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা কালার দোয়ালের ব্রিজ এলাকা থেকে তুলে নেওয়ার অভিযোগে তার পিতা বৃদ্ধ মোঃ হাশেম মিজি গত ৭ই জুন রাজবাড়ী থানায় জিডি করেন।
দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছরের বেশি সাজা ভোগ করার পর ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অপূর্ব মণ্ডল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে শিশুকে বলাৎকারের অভিযোগ এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন সাত হাজার ৪৪৫ কোটি ৩০ লক্ষ টাকা, বৈদেশিক অর্থায়ন তিন হাজার ৮৬১ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৭৮ লাখ টাকা।
২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস। রিপাবলিকান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, গরমের কারণে এ মুহূর্তে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই।
‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ নেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন সিটি উত্তরা। আগ্রহীরা আগামী ০৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
মটোরোলার ‘ফোল্ডিং রেজর প্লাস’-এর এক্সটার্নাল ডিসপ্লে’র আকৃতি হবে তুলনামূলক বেশ বড়। সেইসঙ্গে একটি সাশ্রয়ী বাজেটের ফোল্ডিং ফোনও আসবে বাজারে। সম্প্রতি এমনটাই জানিয়েছে এনগেজেট।