বল

দেশব্যাপী যুবলীগের শান্তি ও সম্প্রীতির র‌্যালি

দেশব্যাপী যুবলীগের শান্তি ও সম্প্রীতির র‌্যালি

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির র‌্যালি করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

ভারতের উত্তরখণ্ড রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানী হয়েছে। বন্যার কারণে ভূমিধসে তাদের মৃত্যু হয়। রাজ্যটির বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদীতে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেনকে (৩৭) প্রকাশ্যে গুলি করার ঘটনার দু’দিন পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বন্যা কবলিত কেরালায় মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

বন্যা কবলিত কেরালায় মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

বন্যা বিধ্বস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। এখনো নিখোঁজ বহু। কেরালাবাসীকে উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাও।

ঈশ্বরদীতে গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর অবস্থার অবনতি

ঈশ্বরদীতে গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর অবস্থার অবনতি

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ কর্মী শাহিন হোসেন ওরফে রুটি শাহিন (৩৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার আলহাজ্বমোড় বাঁশের হাটের সামনে গুলিবিদ্ধ হন।

জলদস্যুদের কবলে ইরানি তেলের ট্যাংকার

জলদস্যুদের কবলে ইরানি তেলের ট্যাংকার

এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়।শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে এই হামলা চালায়।

সারাদেশে বিজিবি মোতায়েন

সারাদেশে বিজিবি মোতায়েন

চলমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত

বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত

আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় শনিবার বলিভিয়ান এয়ার ফোর্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে  দেশটির স্বাস্থ্য বিভাগের ৪ কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ একথা জানায়। 

ফেসবুক শিশুদের ক্ষতি ও গণতন্ত্রকে দুর্বল করছে

ফেসবুক শিশুদের ক্ষতি ও গণতন্ত্রকে দুর্বল করছে

যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেয়া বক্তব্যে ফ্রান্সেস হাউগেন নামে ফেসবুকের সাবেক একজন কর্মী বলেছেন, ফেসবুক এবং তাদের অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে, বিভেদ বাড়াচ্ছে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।

কিশোরগঞ্জে ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।