ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকার আবদুর রউফের ছেলে বাপ্পা মিয়া (৪০) নিহত হয়েছেন।
বাংলাদেশি
নিউইয়র্কের জ্যামাইকা এলাকার ‘হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে ২১ বছর বয়সী জিমাম চৌধুরী নামে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সৌদি আরবের তায়েফ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছে। রবিবার দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৩৮ বাংলাদেশি কিশোর-কিশোরী।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরব সরকার হঠাৎ করে বিমান চলাচল বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার আবুধাবি থেকে দেশে ফেরত আসতে হয়েছে সৌদিগামী শতাধিক বাংলাদেশি কর্মীকে।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালির এবং করাচি কারাগার থেকে মুক্ত ২৯ বাংলাদেশি নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে ফিরছেন। বুধবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেশে ফিরবেন তারা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সিমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইভাইসহ তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম(৩৮) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাতারের এক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
ফ্রান্সবিরোধী প্রতিবাদে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার জেরে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।