ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিশ্রামে সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের সফরে সীমিত ওভার সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে টাইগারদের।
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
- ইবির ‘অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনার
- * * * *
বাংলাদেশ
পবিত্র মক্কায় হজ পালনে গিয়ে মোঃ আব্দুল মোত্তালিব (৫৮) নামের আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল মোত্তালিবের বাড়ি নওগাঁ জেলার সাপাহারের তিলনা গ্রামে। তার পাসপোর্ট নম্বর BT0686710।
দেশে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যু উভয়টিই কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৮১ জনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে ডোমিনিকা থেকে বিমানযোগে গায়ানার পথে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পাশাপাশি সকলকে সঞ্চয় করার এবং দেশব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যেকোনো সঙ্কট মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। যা আগের ২৪ ঘণ্টায় ছিল মাত্র ২ জন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একা লড়াই করেও বাংলাদেশকে জেতাতে পারলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩৫ রানে হারে টাইগাররা। বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৬৮ রান করেন সাকিব। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মোঃ খায়বর হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ জুলাই পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান।