বাংলাদেশ

ধেয়ে আসছে ‘অশনি’

ধেয়ে আসছে ‘অশনি’

শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে থাকা নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার বা মঙ্গলবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে।

ভারতকে হারিয়ে স্বর্ণজয় বাংলাদেশের

ভারতকে হারিয়ে স্বর্ণজয় বাংলাদেশের

থাইল্যান্ডের ফুকেটে আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে ভারতের জুটিকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন আক্তার জুটি। চলতি আসরে এই প্রথম স্বর্ণ পদক পেলো বাংলাদেশ।

সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ৯৪তম। গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।

তাপ প্রবাহ অব্যাহত থাকবে

তাপ প্রবাহ অব্যাহত থাকবে

আবহাওয়া অফিস জানিয়েছে, বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা  এবং  ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমরা শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। আমি এ লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও প্রণয়ন করেছি।”

টানা তিন দিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ

টানা তিন দিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজও কারো মৃত্যু হয়নি। ফলে টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য পার করল বাংলাদেশ।ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনই থাকল।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন এবং বাবু নামে আরেকজন বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।