তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। সফরকারী বাবর আজমদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
- ইবির ‘অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনার
- * * * *
বাংলাদেশ
প্রবাসী আয় প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। করোনা মহামারির আশঙ্কা দূর করে চলতি বছর বাংলাদেশে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার প্রবাসী আয় আসতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশে করেছেন। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের তৈরি হয়।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আগামীকাল প্রথম টি-টোয়েন্টির জন্য আজ ১২ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
করোনা পরবর্তী এবারই প্রথম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকেট সংগ্রহ করতে লাইন ধরেছেন ক্রীড়া প্রেমীরা।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশল কী হবে তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর পঞ্চম দিনে আজ মঙ্গলবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরছেন লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার বেলা ১২টায় ঢাকার বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।