বাংলা

বাংলাদেশীদের জন্য  খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশীদের জন্য চলতি বছরের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

আগামী তিন দিনে তাপমাত্রা আরও  কমবে

আগামী তিন দিনে তাপমাত্রা আরও কমবে

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে দেশের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

টপ অর্ডার ভালো করলে ম্যাচটি ড্র হতে পারত সহজেই। কিন্তু তাদের ব্যর্থতার কারণে হয়নি। মাঝে লিটন-মুশফিক আশা জাগিয়েছিলেন। মুশফিক-সাকিব ও সাকিব-মিরাজের জুটিও ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষটা হলো বিষাদেরই।

এশিয়া ও যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

এশিয়া ও যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত যুব এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আশা দেখাচ্ছে মুশফিক-লিটন জুটি

আশা দেখাচ্ছে মুশফিক-লিটন জুটি

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে  স্বপ্ন দেখাচ্ছে মুশফিক-লিটন ।  পঞ্চম উইকেট জুটিতে ৭০ রানের জুটি গড়েছে বাংলাদেশ। মুশফিকুর রহীম ২২ ও লিটন কুমার দাস ৪৪ রানে অপরাজিত আছে।  ইনিংস হার এড়াতে আরও ১১৮ রান করতে হবে বাংলাদেশকে।

দেশের মাটিতে যৌথভাবে সর্বনিম্ন রানের লজ্জায় বাংলাদেশ

দেশের মাটিতে যৌথভাবে সর্বনিম্ন রানের লজ্জায় বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে আজ ৮৭ রানে অলআউট হয়েছে  স্বাগতিক বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে  যৌথভাবে সর্বনিম্ন দলীয় রানের লজ্জায় পড়লো বাংলাদেশ।

ইনিংস ব্যাবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

ইনিংস ব্যাবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে ফলোআনে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংস ব্যাবধানে হারার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। 

ফলো অনে পড়লো বাংলাদেশ

ফলো অনে পড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ফলো অনে পড়লো স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছিলো পাকিস্তান।

আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা

আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা

ঢাকা টেস্টের  প্রথম ইনিংসে পাকিস্তানের  দেওয়া ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। আসা যাওয়ার মিছিলে যোগ হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানরা।  একে একে চলে গেলেন ৭ ব্যাটিং।