রাজধানীর বাংলামোটরের পেট্রোল পাম্প গলিতে সোহানকে মাথায় আঘাত ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় সাইমনসহ চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
রাজধানীর বাংলামোটরের পেট্রোল পাম্প গলিতে সোহানকে মাথায় আঘাত ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় সাইমনসহ চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান গেমসে নারীদের নবম স্থান নির্ধারণী ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হয়েছে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিল।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে একটি দলও এই গ্রুপে যুক্ত হবে, যাদের আপাতত ‘কোয়ালিফায়ার বি’ নামে রাখা হয়েছে।
কোচের চেয়ার বদলাল বাংলাদেশ নারী ক্রিকেট দলে। সারওয়ার ইমরানের জায়গায় এবার দায়িত্ব পেলেন ডেভিড হেম্প। দুই বছরের জন্য সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বেশি।
এশিয়ান গেমসের ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের। পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে টাইগররা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩টি পদে ২৩৪ জনবল নেবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আবেদন শুরু হয়েছে।
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।