বাংলা

ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস বলছে, এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা মোট টিকার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৫০ লাখ ডোজ।

জরিমানা করায় প্রতিশোধমূলক এ্যাকশন, ট্রাফিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন প্রকৌশলী!

জরিমানা করায় প্রতিশোধমূলক এ্যাকশন, ট্রাফিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন প্রকৌশলী!

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা গুনতে হয় বিদ্যুতের (নেসকো) উপ-সহকারী প্রকৌশলীকে। প্রতিশোধ নিতে এ ঘটনায় আধা ঘন্টার মধ্যেই ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক অফিসের বিদ্যুৎ বকেয়া বিলের অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

ঘরের মাটিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে ফের পিছিয়ে গেল বাংলাদেশ।

১২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

১২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে শেষের দিকে নাসুম ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইংল্যান্ডের সামনে এমন টার্গেট সহজ না কঠিন, তা বলে দেবে বাংলাদেশের বোলিং কেমন হয়।

করোনায় আরো ৭ জনের মৃত্যু

করোনায় আরো ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো সাতজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩০৬ জনের শরীরে।

আমিরাতে আরো বেশী বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ দেয়ার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

আমিরাতে আরো বেশী বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ দেয়ার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের নাগরিকদের আরো বশী কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য সেদেশের মানবসম্পদ মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ১৫টি ঘোড়া উপহার স্বরুপ পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার বেলা ১০ টার সময় ঘোড়াগুলি ভারতীয় সেনাবাহিনীর ৬টি গাড়িতে করে আনা হয় বেনাপোল- পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে।

শুরুতেই লিটন- নাঈমের  বিদয়

শুরুতেই লিটন- নাঈমের বিদয়

টি-টোয়েন্টি বিশ্বাকাপের সুপার টুয়েলভের নিজেরদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার  লিটন দাস ও  নাঈম শেখের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যে পড়েছে বাংলাদেশ। উইাকেট দুটি নিয়েছে মঈন আলী। লিটন কুমার দাস ব্যাক্তিগত ৯(৭) রানে এবং নাঈম শেখ ৫(৭) রানে ক্যাচ আউট হয়ে সাঁজ ঘরে ফিরেন।

টস জিতে  ব্যাটিং এ বাংলাদেশ,একাদশে এক পরিবর্তন

টস জিতে ব্যাটিং এ বাংলাদেশ,একাদশে এক পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।