বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৩৫৬ জন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলা
ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি নামক স্থানে সোমবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালকসহ কেবিনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন নিখোঁজ হন।
খাদ্য নিরাপত্তা বাড়াতে বাংলাদেশকে ২০২ মিলিয়ন বা ২০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। গত শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড এই ঋণ অনুমোদন করে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। একই সময়ে ৮৮৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়।
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জন মারা গেছেন। এছাড়া ২১৯৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাজধানীর পল্লবীতে এবং কক্সবাজারের চকরিয়াতে পৃথক দুটি বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে রাজধানীতে শীর্ষ সন্ত্রসী মহসিন এবং চকরিয়াতে ৩ মাদক করবারী নিহত হয়েছে বলে জান গেছে।
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ১৪ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালতে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।