হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ সদস্যসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বারি
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজারে হাইওয়ে পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত আলমগীর রামু খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
নারায়ণগঞ্জের রুপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক কারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সোমবার সকালে অভিযান চালায় পুলিশ।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তারা হলেন মো. তরিকুল শেখ (২২) ও মো. জোয়ান শরীফ (১৯)।
রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দীন মোহাম্মাদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের ফুলপুরে ২২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় ডিবির সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অন্যতম মাদক কারবারি আ. রবকে চট্টগ্রাম থেকে আটক করেছে র্যাব-৭ ও র্যাব -৮ এর আভিযানিক দল।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো: আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো: জায়েদুল ইসলাম (৩৮) নামের অপর এক ব্যক্তি। চোরাকারবারিদের হামলায় মো: মিনহাজ উদ্দিন নামে বিজিবির এক হাবিলদারও আহত হয়েছেন।
রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও ভারতীয় চোরাইমালামালসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতাররা হলেন- মো. সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯)।