বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফার্মিন লোপেজ। বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্সের পর স্প্যানিশ এই মিডফিল্ডার জানান, যতদিন সম্ভব ক্যাম্প ন্যুতে থাকতে চান তিনি। এমনকি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ফার্মিন।