গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বালু
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক। আওয়ামী লীগ সরকার মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন এবং সুখ- সমৃদ্ধ দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে।
সিরাজগঞ্জে অবৈধ বালুর স্তূপ ধসে আব্দুর রহমান নামে এক শিশুর (৭) মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলায় বালুবাহী ট্রলিচাপায় নাইম সরদার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সিলেটের জাফলংয়ে বালুচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতে নাতে ধরেছে নৌ-পুলিশ। কুষ্টিয়ার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।
পাবনা ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাটে পদ্মানদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি (জিইও ব্যাগ) বস্তা ডাম্পিং করার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলায় বালুচাপায় ভেকু চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না—এমন বিধান করতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল–২০২৩’ উত্থাপণ করা হয়েছে। বিদ্যমান আইনে কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা সম্পর্কিত কোনো বিধিনিষেধ ছিল না।