বাস

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর, নিহত ১

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর, নিহত ১

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপরে উঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। সে কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে।

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দীন মোহাম্মাদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।  

নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

শেষ জানাজার পর চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রেই তাকে দাফন করা হয়েছে।

পাকিস্তানে দূতাবাস বন্ধ করল সুইডেন

পাকিস্তানে দূতাবাস বন্ধ করল সুইডেন

পাকিস্তানে নিজেদের দূতাবাস কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সুইডেন। দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই এ পদক্ষেপ নিয়েছে সুইডেনের সরকার।

৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

সৌদি আরবে ইরানি দূতাবাসের দরজা খুলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে সাত বছর পর বুধবার প্রথমবারের মতো এই দরজা খুলে যায়।

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৯তম।