নরসিংদী জেলার রায়পুরায় আজ দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাস
জলবায়ু পরিবর্তন প্রতিনিয়ত স্থানচ্যুতি এবং অভিবাসনের মূলচালক হয়ে উঠেছে। অবিলম্বে ব্যবস্থা নেয়া না হলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের দু’কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-২৭-এ এক আলোচনায় তিনি বলেন, এটা সারা বিশ্বের জন্য নিরাপত্তা ঝুঁকি।
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন শিশুসহ অন্তত ২১ জন। নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার দুই ঘণ্টা আগেই বিভিন্ন পথে বাস চলাচল শুরু হয়েছে। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ সব প্রকার
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদ্যুৎ উৎপাদন ও প্রবাহের উপর রাশিয়ার নির্বিচারে হামলা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলছে।’
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলা থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।
আইএমএফের কাছ থেকে ঋণ পাবার জন্য সংস্থাটির সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এই ঋণের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে সংস্থাটি। মোট সাত কিস্তিতে তারা বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেবে। এ ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদ হার নির্ধারিত হবে বাজারদর অনুযায়ী, যা গড়ে দুই দশমিক দুই শতাংশ হবে।
ফরিদপুরে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার বাস ও মিনিবাস ধর্মঘট। এর ফলে লোকাল ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পড়েছে যাত্রীরা। মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদ।
ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।