শারীরিক প্রতিবন্ধকতা ও হাসি-ঠাট্টাকে পেছনে ফেলে বিয়ে করলেন বাগেরহাটের ৩৮ ইঞ্চি উচ্চতার খর্বাকৃত যুবক আব্বাস শেখ (২৫)।
বাস
রাঙ্গামাটি শহরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ। গত কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে শহরটি। এর জেরে সেখানে বন্ধ করা হয়েছে সব স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলো জ্বালিয়ে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
কক্সবাজার টেকনাফের হ্নীলা বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শীর্ষ হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ নূরকে হুন্ডির ৯ লক্ষ ১১ হাজার ৫৬০ টাকা, ৪ হাজার ৮০০ পিস ইয়াবা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংক হিসাবের জমা ও চেকবইসহ গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে বাসটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে।
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. সেলিম হাওলাদার (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীতে তৃতীয় দিনের মতো বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে। টানা অবরোধের শেষ দিনে আজ শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ছোট যানবাহনের চলাচল আগের দুইদিনের তুলনায় বেড়েছে। তবে দূর পাল্লার যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর এবং হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বাংলাদেশীদের ওমানের ভিসা স্থগিতের সিদ্ধান্তটি কোনোভাবেই রাজনৈতিক নয় বলে জানিয়েছে বাংলাদেশে ওমান দূতাবাস।