বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে শীর্ষ নেতারা মতৈক্যে পৌঁছে বলেছেন, করোনা মহামারিতে আক্রান্তদের সংখ্যা নিরূপণে সমন্বয়হীনতা, পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য আক্রান্তদের টেস্ট সুবিধা প্রদান, যথাসময়ে সুচিকিৎসা প্রদান, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের যথাসময়ে প্রশিক্ষণ না দেয়া এবং সর্বোপরি প্রথম থেকেই দেশের সব সরকারী-বেসরকারী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে করোনা আক্রান্তদের চিকিৎসার সুযোগ সৃষ্টিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও অবহেলার কারণে মহামারি করোনা বিস্তার লাভ করেছে।
বিএনপি
বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহামারী করোনাভাইরাস সংক্রমণ ও বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপি
সরকার দুর্নীতির মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের সাধালণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলীয় এমপিরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিড়ে ফেলে দিয়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বাজেটের সমালোচনা এড়াতেই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে বাজেট পাশ করেছে।
রাষ্ট্রায়াত্ব পাটকলসমূহে ২৫ হাজার শ্রমিককে ‘গোল্ডেন হ্যান্ডশেক’র মাধ্যমে বিদায়ের সরকারি সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আজকে যে স্বাস্থ্য ব্যবস্থা তাতে দেখা যাচ্ছে গোটা হেলথ সিস্টেম ভেঙে পড়েছে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি'র জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল ।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের কথায় মনে হয়, বিএনপি গুজব ও বিদ্বেষ সৃষ্টিকারীদের পক্ষ নিচ্ছে।