বিএনপিকে ভুল পথ থেকে বেরিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আপনারা আবারও ব্যর্থ হবেন, হতাশায় নিমজ্জিত হবেন। তাই এ ভুল পথ থেকে বেরিয়ে আসুন।
বিএনপি
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সরকার পতনের একদফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সরকার পতনের এক দফা দাবিতে আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৩ অক্টোবর পর্যন্ত রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না। এসময় জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠি দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।