যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
বিজিবি
যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) । যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় সপ্তম দিনের মতো ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরিতে যাত্রী উঠানামার শৃঙ্খলা ফেরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
ঈদে ঘরমুখী মানুষেল ঢল ঠেকাতে ফেরি ঘাটগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তার পরও মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘটে যাত্রীর ঢল অনেকটায় বেশী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভোট গ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সহিংসতা এড়াতে সোমবার থেকেই নগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।