নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পেলেন সেটা বড় কথা নয়, বিগত সময়ের মতো নড়াইলের ১ ও ২ আসন যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হয়েছে।
বিজয়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটির কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড অ্যাপলিকেশন ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয়।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। প্রথম ক্রিকেটার হিসেবে এই বিপিএলেই শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখা। বর্ণাঢ্য বিজয় র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করে বিড়ি শ্রমিকরা।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উৎযাপন করলো আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ শ্রদ্ধা জানান তারা।
আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।