জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩টি বিভাগে ০২টি পদে ৩৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুটি বিভাগে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
অবশেষে ‘ইহুদি বিদ্বেষ’ আর ‘চুরি’ বিতর্কের জেরে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যায়ের প্রেসিডেন্ট ক্লাউডিন গে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে ‘ইহুদি বিদ্বেষ’ বাড়া নিয়ে মন্তব্যের পর থেকে তার বিরুদ্ধে গবেষণাপত্রে চুরি করার অভিযোগ ওঠে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ উদ্যাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ সোমবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেক প্রজাতন্ত্রের প্রাগ বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। চেক প্রজাতন্ত্রের পুলিশ বলছে, রাজধানী প্রাগের কেন্দ্রীয় অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের ভবনে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি চারদিন কমিয়ে আনা হয়েছে।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।