জাতীয় সংসদে আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ ৪টি বিল পাস করা হয়েছে। উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিদ্যালয়
আগামী ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। তবে তার আগে ওই তারিখের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
আবাসিক হল বন্ধ রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে পরীক্ষাগ্রহণ শুরু হয়েছে। রবিবার সাতটি বিভাগে স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকা যশোরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সারাদেশের সাথে আজ এক যোগে খুলেছে । আবারও শুরু হয়েছে পাঠদান, বেজেছে স্কুলের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে বিদ্যালয়ের আঙিনা।
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তৌফিক মকবুল (২৩)।
কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর এবং আগামী ১১ সেপ্টেম্বর ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে।
করোনা সংক্রমনে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধের পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকার ফল প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থীদের টিকা দেয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। এ ছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।