ফরিদপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার পৌরসদরে এ ঘটনা ঘটে। মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়ন গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে।
বিদ্যুৎ
কয়লা সংকটে বন্ধের ১৬ দিন পর আবার চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় এ কেন্দ্রটিতে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদনের সঙ্গে সঙ্গে সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।
বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বাবু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর পুরান ঢাকার হোসনী দালান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহাদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফুটপাতে চায়ের দোকানের কর্মচারী ছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল) পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাব গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীর হোসেন (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বনিক পাড়ায় ডাব গাছ পরিস্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নবীর হোসেন উপজেলার সদর ইউনিয়নের চান মনিপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার স্বরুপদাহ গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার নামাপাড়া এলাকায় শাহরিয়ার শ্রাবণ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মো. ফারুক হোসেন (৪০) নামের আরেক ব্যক্তি।
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ইশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের পেকুয়ায় টমটম (ব্যাটারী চালিত রিকশা) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৫৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার আতু মিয়ার ছেলে।