ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র। কয়লা না থাকায় এই বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের একটিতে গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
- সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি
- * * * *
- যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
- * * * *
- কায়রো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’
- * * * *
- বাংলাদেশে কৃষিপণ্যের পচন রোধে লন্ডনে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
বিদ্যুৎ
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।
রাজধানীর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীতে একটি রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে হাসান (২১) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশে বিদ্যুৎ সংকট আরো প্রবল হতে পারে। ঘূর্ণিঝড় ‘মোখায়’ গভীর সমুদ্রে দুইটি এলএনজি টার্মিনাল ভেসে যাওয়ায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে গেছে।
রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম লতিবুর রহমান লিসান (১৭)। সে জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদরাসার হেফজ বিভাগে পড়ত।
কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।
কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। ফলে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটি।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।