জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিদ্যুৎ
বাংলাদেশে বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানি জন্য ডলার সংকট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
খুলনার ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক ঘের ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ফুলতলার বাড্ডাগাতী এলাকার রুহের বিলে এ ঘটনাটি ঘটে।
ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে কয়লা আমদানির ঋণপত্র (এলসি) খুলতে অস্বীকৃতি জানানোর কারণে কয়লাচালিত ১৩২০ মেগাওয়াট পায়রা পাওয়ার প্লান্টের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভবনে কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।শনিবার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জ থানাধীন রিভারভিউ আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় কাজের সময় সাজু আহমেদ (২৪) বিদ্যুৎপৃষ্ট।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
যশোরের শার্শার জামতলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নয়ন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক।বুধবার নয়ন নামের এক যুবক উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল এর বাড়ির দ্বিতল ভবনের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়
ভারতের ঝাডখণ্ডে নির্মাণাধীন আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মার্চ নাগাদ বাংলাদেশ বিদ্যুৎ পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার বিকালে ৫টায় পৌরসভার গাছতলা ঘাট এলাকার পূবালী ব্যাংক সংলগ্ন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন মিয়া (২৮) গাছতলা ঘাট এলাকার সালমান শাহর ছেলে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় নিজ বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে কুলছুমা বেগম (৩২) ও তার মেয়ে ইশরাত জাহান কলির (৮) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিলের শাহানগর এলাকায় এ ঘটনা ঘটে।