বিদ্য়া

নওগাঁ ও মেহেরপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদিত

নওগাঁ ও মেহেরপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদিত

মন্ত্রিসভায় মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ ও নওগাঁয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ নামের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে।

পর্তুগিজ ভাষা শেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

পর্তুগিজ ভাষা শেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের কামোইস, ইনিস্টিটিউট দা কো-অপেরাসাও ই দা লিঙ্গুয়া পর্তুগাল (Camões, Instituto da Cooperação e da Lingua, Portugal) এর মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার : ১০ লাখ বইয়ের চমক

ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার : ১০ লাখ বইয়ের চমক

১০ লাখ বই। ৩,০০০ আসন। এই নিয়ে খবরের শিরোনামে উঠে এলো তুরস্কের ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি। ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় বিখ্যাত এই গ্রন্থাগারের কারণে। চোখধাঁধানো বিশাল গ্রন্থাগারটি ১০ লাখ বই নিয়ে তার যাত্রা শুরু করেছে। ৩০০০ আসনের এই গ্রন্থাগারের অভ্যন্তরীণ সাজসজ্জায় মোহিত সকলে।

২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না ৭৪ হাজার শিক্ষার্থী

২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না ৭৪ হাজার শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না প্রায় ৭৪ হাজার শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার গুচ্ছের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এমন বিশ্লেষণ উঠে এসেছে। এতে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও মোট ১১ হাজার ৭১৬ জন ভর্তির সুযোগ পাবেন।

অনলাইন ক্লাসে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

অনলাইন ক্লাসে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি: ৪ দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন।

বিশ্বসেরার তালিকায় সৌদি আরবের ১৫টি বিশ্ববিদ্যালয়

বিশ্বসেরার তালিকায় সৌদি আরবের ১৫টি বিশ্ববিদ্যালয়

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিভিন্ন শাখায় সৌদি আরবের ১৫টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। এর আগে এই তালিকায় ছয়টি সৌদি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল। সেরা একাডেমির এই তালিকা সাংহাই র‌্যাঙ্কিং নামে পরিচিত।

৩ দিন বিদ্যুৎবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৩ দিন বিদ্যুৎবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় : মধ্যরাতে মহাসড়কে মালবাহী গাড়ির চালককে মারধর ও ছিনতাই ছাত্রলীগকর্মীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় : মধ্যরাতে মহাসড়কে মালবাহী গাড়ির চালককে মারধর ও ছিনতাই ছাত্রলীগকর্মীদের

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে তেলবাহী কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীকে মারধর করে নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। 

শিক্ষার্থীকে মারধর, বরিশালে মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীকে মারধর, বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দুই ঘণ্টার বেশি সময় আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে নগরের সিঅ্যান্ডবি সড়কে এ অবরোধ শুরু করেন তাঁরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে