রাজধানীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিন
সিগারেট পণ্যের নতুন প্যাকেট মূল্য মুদ্রণ সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকার ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে। লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা থেকে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন (শনিবার) কুবিসাসের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় বিকেল চারটায় কুবিসাস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারতে অর্থের বিনিময়ে ব্লু টিক সুবিধা চালু করেছে মেটা। নির্দিষ্ট খরচ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ সুবিধা উপভোগ করা যাবে। সংস্থাটি জানিয়েছে, আপাতত এই সুবিধাটি মোবাইল অ্যাপের জন্য নিয়ে আসা হয়েছে। আর এটা এখন ভারতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য উপলব্ধ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
ইরান, আফগানিস্তান ও রাশিয়ার সঙ্গে পণ্য বিনিময়ভিত্তিক ব্যবসা চালু করতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিশেষ আদেশ জারি করেছে। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসসহ আরও বিশেষ কিছু পণ্য বিনিময়ের মাধ্যমে এই ব্যবসা চালু করবে দেশটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরো সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরো বিনিয়োগ চাই।’
স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড থাকায় বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অবস্থানরত ভবনে সাক্ষাৎ করার সময় এ প্রস্তাব দেন।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৬ মে) পিএসসির ওয়েবসাইটে এ আসন বিন্যাসের তথ্য প্রকাশ করা হয়।