দেশের সবচেয়ে দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হতে যাচ্ছে ঢাকার বিমানবন্দর এলাকায়। আন্ডারপাসটির দৈর্ঘ্য হবে ১ দশমিক ৭ কিলোমিটার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল, রেলওয়ে, বিআরটি, এমআরটি স্টেশন ও হজ ক্যাম্পকে একসঙ্গে সংযুক্ত করতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
বিমান
তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের চেয়ে অত্যাধুনিক সামরিক বিমান প্রস্তুতের ঘোষণা দিয়েছে। দেশটির সমরাস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার 'ওজগুল' নামে এই প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
বেলারুশের শক্তিশালী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো সোমবার বলেছেন, সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দক্ষিণ রাশিয়ার আকাশ থেকে চারটি বিমান ভূপাতিত করা হয়েছে বলেও জানা গেছে।
রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ পাঠানো হতে পারে বলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আর সেক্ষেত্রে রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের শক্তি অনেকগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের এ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান।
রাশিয়ার অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ আগামী সপ্তাহে হাতে পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সুখোই সু-৩৫ হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান।
হজ প্যাকেজের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৪৫ হাজার টাকা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।এ সংক্রান্ত ইতোপূর্বে দায়েরকৃত রিটে এ সম্পূরক আবেদন করেন রিটকারী আইনজীবী আশরাফ-উজ-জামান।
উড়ালসড়কের নির্মাণকাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (১৩ মে) রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এ জন্য সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। এই হামলার জবাবে গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়েছে।
আজ শুক্রবার রাতে ঢাকা খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।