সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে রাজধানী সানার একটি বিমান বন্দরে হামলা চালিয়েছে। জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তঃসীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমানবন্দরটিকে ব্যবহার করা হত।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
বিমান
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে ১০ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। এছাড়া তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অংশ হিসাবে ডিসেম্বরের ১০ তারিখ থেকে আগামী তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকছে।
অস্ট্রেলিয়ার ব্রিসবন শহরের কাছে পানিতে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ এ কথা জানায়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর শাখা। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা।
সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান দেশত্যাগের পর কানাডায় ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারেননি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে প্রতিহত করল রাশিয়া। শুক্রবার আমেরিকার পি-৮এ মডেলের বিমানটি প্রতিহত করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান।
ভারতীয় বিমানবাহিনী এক বার্তায় জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং আরো ১১ জন আরোহী নিহত হয়েছেন।জেনারেল রাওয়াত ২০২০ সালের পয়লা জানুয়ারি দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।দেশটির বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এক বিবৃতিতে আইএএফ বলেছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিমানটিতে থাকা অন্য ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।’আইএএফ জানায়, তাদের বহনকারী এমআই-১৭ ভি৫ বিমানটি নামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বুধবার দুপুর ২টার কিছু আগে দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
ইসরাইল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।
সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে।