বিমান

কাবুলে বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

কাবুলে বাণিজ্যিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া লোকজনকে সরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক বিমান ব্যাবহার করা হবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ১৮টি বিমান এসব মানুষকে আফগানিস্তানের বাইরে নিরাপদ তৃতীয় কোন দেশে পৌঁছে দেবে

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলায় নিহত ৭ আফগান

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলায় নিহত ৭ আফগান

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেশ ছাড়তে মরিয়া যাত্রীদের ভিড়ে সৃষ্ট বিশৃঙ্খলায় রোববার পর্যন্ত সাতজন নিহত হয়েছে। রোববার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কাবুল বিমানবন্দরে আইএস হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র

কাবুল বিমানবন্দরে আইএস হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের আফগানিস্তান অংশের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের কাবুলের বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিদেশীরা আফগান ছাড়তে মরিয়া, কাবুল বিমানবন্দরে নৈরাজ্য-গুলি

বিদেশীরা আফগান ছাড়তে মরিয়া, কাবুল বিমানবন্দরে নৈরাজ্য-গুলি

বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরিয়ে আনার মধ্যে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুঁড়েছে।

২০ আগস্ট থেকে ভারতের সাথে  বিমান চলাচল শুরু : পররাষ্ট্রমন্ত্রী

২০ আগস্ট থেকে ভারতের সাথে বিমান চলাচল শুরু : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে গত প্রায় চার মাস ধরে আকাশপথে যোগাযোগ বন্ধ ছিল।

বিশৃঙ্খলার পর ফের সচল কাবুল বিমানবন্দর

বিশৃঙ্খলার পর ফের সচল কাবুল বিমানবন্দর

ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।

কাবুল বিমানবন্দরে গুলিবর্ষণ, নিহত ৫

কাবুল বিমানবন্দরে গুলিবর্ষণ, নিহত ৫

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। জোর করে বিমান ওঠার চেষ্টাকার লোকজনকে থামানোর জন্য গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ১৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন।  দেশটির কামচাতকা উপদ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে।

গাজায় ফের ইসরাইলী বিমান হামলা

গাজায় ফের ইসরাইলী বিমান হামলা

ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরাইল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে।  ইসরাইলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।